সাধারণ জিজ্ঞাসা (FAQ)
TyperBD কী?
TyperBD বেসিক লেভেল থেকে শুরু করে পূর্ণাঙ্গ টাইপিং এক্সপার্ট হওয়ার জন্য কোর্স, প্র্যাকটিস এবং সরকারি টাইপিং পরীক্ষার প্রচলিত পাশের মানদণ্ড ও নিয়ম অনুসরণ করে সার্ভারভিত্তিক ফলাফল যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা, অবস্থান ও দুর্বলতা বুঝে প্রয়োজনীয় অনুশীলন করতে পারেন।
TyperBD ব্যবহার করে কীভাবে টাইপিং পরীক্ষার প্রস্তুতি নেব?
প্রথমে টাইপিং প্র্যাকটিস করুন, নিয়মিত প্যাসেজ লিখুন, নিজের ভুলগুলো বিশ্লেষণ করুন এবং নির্দিষ্ট পরীক্ষার নিয়ম অনুযায়ী মক টেস্ট দিন।
৫ স্ট্রোক = ১ শব্দ কীভাবে হিসাব হয়?
সরকারি টাইপিং নিয়ম অনুযায়ী ৫টি উপযুক্ত স্ট্রোক (অক্ষর ও স্পেস মিলে) ১ শব্দ; নির্ধারিত সময়ে যা যাচ্ছে তা থেকেই WPM বের হয়।
টাইপিং পরীক্ষায় পাস করতে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ?
টাইপিং পাশের নীতিমালা বাংলা ২০, ইংরেজি ২০ শব্দ প্রতি মিনিট হলেও, টাইপিং গতি (WPM), নির্ভুলতা (Accuracy), ভুলের সংখ্যা এবং পরীক্ষার নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করা গুরুত্বপূর্ণ।
শুধু নির্ধারিত WPM অর্জন করলেই কি পাস করা যাবে?
না। শুধু গতি অর্জন করলেই হবে না। নির্ভুলতা, ভুলের সীমা এবং পরীক্ষার অন্যান্য শর্তও পূরণ করতে হবে।
পরীক্ষা শেষে কী কী তথ্য দেখতে পারব?
পরীক্ষার ফলাফলে টাইপিং গতি, নির্ভুলতা, ভুলের হিসাব এবং পরীক্ষার পাস বা ফেল হওয়ার ফলাফল দেখতে পারবেন।
উত্তর খুঁজে পাননি? সহায়তা পাতায় জানান।
